1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কৃষি বিপণন অধিদপ্তর যেকোনো সহযোগিতায় সবসময় পাশে থাকবে — জুলিয়া যেসমিন মিলি - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কৃষি বিপণন অধিদপ্তর যেকোনো সহযোগিতায় সবসময় পাশে থাকবে — জুলিয়া যেসমিন মিলি

  • আপডেটের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ ভিউ
কৃষি বিপণন অধিদপ্তর যেকোনো সহযোগিতায় সবসময় পাশে থাকবে — জুলিয়া যেসমিন মিলি

কৃষি বিপণন অধিদপ্তর যেকোনো সহযোগিতায় সবসময় পাশে থাকবে — জুলিয়া যেসমিন মিলি

প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

 

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ১১ দিনব্যাপী অন-দ্যা-জব ট্রেনিং-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিলেট নগরীর শাহজালাল উপশহরের এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এবং সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মাটি স্বভাবগতভাবে উর্বর। সামান্য পরিশ্রম ও সঠিক জ্ঞানের সমন্বয় ঘটাতে পারলে কৃষিক্ষেত্রে বিশাল পরিবর্তন আনা সম্ভব।” তিনি আরও বলেন, অনেক কৃষিজমি সঠিক পরিকল্পনা ও জ্ঞান না থাকার কারণে বছরে মাত্র একবার চাষ হয়; কিন্তু সঠিক প্রশিক্ষণ ও পদ্ধতি জানলে একই জমিকে বারবার চাষের আওতায় আনা সম্ভব।

উপ-পরিচালক মিলি বলেন, দক্ষতা, আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজেকে যেমন গড়ে তুলতে পারে, তেমনি সমাজ ও দেশের উন্নয়নেও বড় ভূমিকা রাখতে পারে। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, “আগামী ১১ দিন আপনাদের হাতে-কলমে যে জ্ঞান দেওয়া হবে, তা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করে নিজের অবস্থান শক্তিশালী করুন। কৃষি বিপণন অধিদপ্তর আপনাদের পাশে থাকবে সবসময়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হুমায়ূন কবির। সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার এ এস এম শাহিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার ২৪ জন তরুণ ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com