1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
“মনোহরগঞ্জ হবে অপরাধমুক্ত আদর্শ উপজেলা” — মো. আবুল কালাম - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

“মনোহরগঞ্জ হবে অপরাধমুক্ত আদর্শ উপজেলা” — মো. আবুল কালাম

  • আপডেটের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ ভিউ
“মনোহরগঞ্জ হবে অপরাধমুক্ত আদর্শ উপজেলা” — মো. আবুল কালাম

“মনোহরগঞ্জ হবে অপরাধমুক্ত আদর্শ উপজেলা” — মো. আবুল কালাম

প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার

 

কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রাপ্ত প্রার্থী মো. আবুল কালামের সমর্থনে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় খিলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বান্দুয়াইন মাদরাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের প্রার্থী মো. আবুল কালাম।

সমাবেশে তিনি বলেন, “মনোহরগঞ্জ হবে অপরাধমুক্ত আদর্শ উপজেলা।” তিনি আরও বলেন, “হাসিনামুক্ত বাংলাদেশ উপহার দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ বছর নিরলস পরিশ্রম করে আসছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থান তারই অংশ।”

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি উপস্থিত মা-বোনদের প্রতি আহ্বান জানান—প্রতিটি নামাজের পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করতে।

তিনি অভিযোগ করে বলেন, “গত ১৭ বছর আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে মনোহরগঞ্জকে উন্নয়নের নামে বিচ্ছিন্ন একটি দ্বীপে পরিণত করেছে।” তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকাকে একটি আদর্শ ও স্বর্গীয় উপজেলায় রূপান্তর করবেন।

আবুল কালাম আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাস, মাদক ও জঙ্গিমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। এজন্য আগামী জাতীয় নির্বাচনে বিজয় অর্জন পর্যন্ত সবাইকে মাঠে থেকে কাজ করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন খিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর আলম মজনু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব মজুমদার। প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াস পাটোয়ারী।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহসভাপতি প্রফেসর আলী মর্তুজা, এস এম মুনসুর, কমান্ডার আবুল বাশার, জাফর ইকবাল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার প্রমুখ।

এছাড়া ছাত্রদল, যুবদল, মহিলা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com