1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মৌলভীবাজারে শুরু শ্রী শ্রী পার্থ সারথী পূজা ও গীতা জয়ন্তী আয়োজন - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মৌলভীবাজারে শুরু শ্রী শ্রী পার্থ সারথী পূজা ও গীতা জয়ন্তী আয়োজন

  • আপডেটের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ ভিউ
মৌলভীবাজারে শুরু শ্রী শ্রী পার্থ সারথী পূজা ও গীতা জয়ন্তী আয়োজন

মৌলভীবাজারে শুরু শ্রী শ্রী পার্থ সারথী পূজা ও গীতা জয়ন্তী আয়োজন

প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় শ্রী শ্রী পার্থ সারথী পূজা পহেলা ডিসেম্বর থেকে মৌলভীবাজার চৌমোহানা শ্রী শ্রী নতৃন কালীবাড়িতে শুরু হয়েছে। এই আয়োজন আগামী ৩ ডিসেম্বর বুধবার পর্যন্ত চলবে।

শ্রীশ্রী গীতা জয়ন্তী ও পার্থ সারথী পুজার সভাপতি বিনয় রায় জানান, দীর্ঘকাল ধরে এই পূজা মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত হয়ে আসছে এবং তা ভবিষ্যতেও চলমান থাকবে। সকাল ৮টায় পার্থ সারথী পুজোর সূচনা হয়। এরপর সকাল ৯টায় সপ্তশতী গীতা পারায়ন অনুষ্ঠিত হয়। মূল প্রবক্তা শ্রীযুক্ত নিরঞ্জন গোস্বামীর নেতৃত্বে ৫০ জনের অধিক গীতা পাঠক অংশগ্রহণ করেন।

দ্বিতীয় পর্যায়ে গীতা পাঠ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রী নিত্যা গোপাল গোস্বামী। এছাড়া ভজন-কীর্তন ও প্রসাদের আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। প্রতিদিন রাত ১০টায় অনুষ্ঠান শেষ হবে।

এই তিনদিনব্যাপী আয়োজনের মধ্যে দূর-দূরান্ত থেকে ভক্তদের মিলন মেলা বসেছে। বুধবার সন্ধ্যা ৬টায় ভাগবতপুরাণ থেকে ভাগবতীয় আলোচনা করবেন বিশিষ্ট ধর্মীয় আলোচক শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ দেবনাথ।

গীতা পারায়নে অংশগ্রহণ করেছেন বিধান ধর, বিমল দেবনাথ, দিপু দেব, প্রবেশ দেব, নিতাই দাস, বিপুল চন্দ্র ধর, জোনু চন্দ, শীলা তালুকদার, গীতা দেব, সম্পা দাস প্রমুখ। সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রী নিরঞ্জন গোস্বামী ভক্তদের পথ প্রদর্শনের জন্য গীতা পাঠ ও দিকনির্দেশনা প্রদান করেন।

সার্বিক সহযোগিতায় রয়েছে যতীন্দ্র মোহন ফাউন্ডেশন, বিশিষ্ট গুণীজন ও সনাতনী সংগঠন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com