1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
লড়াই করেও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে পরাজয় বাংলাদেশের - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

লড়াই করেও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে পরাজয় বাংলাদেশের

  • আপডেটের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ ভিউ
লড়াই করেও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে পরাজয় বাংলাদেশের

লড়াই করেও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে পরাজয় বাংলাদেশের

প্রতিবেদক: স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় হার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে হারার পর মঙ্গলবার ঢাকায় জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজান ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল। ১৯ মিনিটে সতীর্থের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন জাফরজাদা শেভিঞ্জই। রুপনা চাকমা লাফিয়ে বাঁচানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি।

৩২ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার থ্রু পাস ধরে মনিকা চাকমা শট নিলেও প্রতিপক্ষ গোলকিপারের দ্রুত বল আটকানোয় গোল হয়নি।

এর ঠিক এক মিনিট পর বাংলাদেশকে সমতায় ফেরান মারিয়া মান্দা। স্বপ্না রানীর কর্নার থেকে ফিস্ট হয়ে আসা বল বক্সের ভেতর পেয়ে দুর্দান্ত ভলিতে গোল করেন দুই সাফ জয়ী এই মিডফিল্ডার। তার নেওয়া শটে ডিফেন্ডার ও গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে যায়।

৩৮ মিনিটে রুপনার অসাধারণ সেভে রক্ষা পায় বাংলাদেশ। আজারবাইজানের মিডফিল্ডার মানিয়া ইসরা শট নেওয়ার প্রস্তুতি নিলে দ্রুত এগিয়ে এসে বল তালুবন্দি করেন রুপনা।

বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করতে থাকে। রুপনা বারবার দুর্দান্ত সেভ করেও শেষ মুহূর্তে রক্ষা করতে পারেননি দলকে। ৮৩ মিনিটে বাঁ দিক থেকে ইয়েলিজের ক্রসে দৌড়ে এসে জোরালো শটে জাল খুঁজে নেন মানিয়া ইসরা। এই গোলই শেষ পর্যন্ত স্বাগতিকদের হার নিশ্চিত করে।

পিটার বাটলারের দল শেষ পর্যন্ত পূর্ণ শক্তিতে লড়াই করেও ব্যবধান মুছে ফেলতে ব্যর্থ হয় এবং হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com