
হিলিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় হিলিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরসভার ৫নং ওয়ার্ডে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক অংশ নেন। তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলী হোসেন, সদস্য সচিব মোঃ সোহেল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ রিমন, সিনিয়র সদস্য জয়নাল আবেদীন লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাদের মতে, দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ঐক্য ও আবেগ প্রকাশ পেয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।