
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময় সভা
প্রতিবেদক: জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূইয়া জনি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম.এ. জলিল, সাধারণ সম্পাদক এস.এম. আবু জাফর, পজিটিভ পিরোজপুর এর সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক আবু সাঈদ উপস্থিত সকলের সঙ্গে পিরোজপুরের সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন। তিনি বলেন, যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে এবং পিরোজপুরের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।