1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দিরাই পৌর শহরে শিশু-কিশোরদের হাতে স্টিয়ারিং: ব্যাটারি চালিত অটোরিকশায় বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বাড়ছে - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দিরাই পৌর শহরে শিশু-কিশোরদের হাতে স্টিয়ারিং: ব্যাটারি চালিত অটোরিকশায় বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বাড়ছে

  • আপডেটের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৭৫ ভিউ
দিরাই পৌর শহরে শিশু-কিশোরদের হাতে স্টিয়ারিং: ব্যাটারি চালিত অটোরিকশায় বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বাড়ছে

দিরাই পৌর শহরে শিশু-কিশোরদের হাতে স্টিয়ারিং: ব্যাটারি চালিত অটোরিকশায় বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বাড়ছে

প্রতিবেদক: আকাশ আচার্য্য, উপজেলা প্রতিনিধি, দিরাই

দিরাই পৌর শহরের অলিগলি ও প্রধান সড়কে এখন অগণিত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে, যার অধিকাংশ চালক শিশু ও কিশোর বয়সী। অদক্ষ এসব চালকের প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক শিক্ষার ঘাটতির কারণে যাত্রীদের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকে।

শহরের বিভিন্ন সড়কে দেখা গেছে—অনেক কিশোর চালক অতি দ্রুত গতিতে অটোরিকশা চালাচ্ছে। কেউ কেউ এক হাতে মোবাইল ফোনে কথা বলছেন, অন্য হাতে গাড়ি চালাচ্ছেন। এতে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে। শিশু-কিশোরদের হাতে অটোরিকশা চালানোর প্রবণতা দিন দিন উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে।

যদিও শহরের বিভিন্ন রুটে ভাড়া নির্ধারিত রয়েছে, তবুও অনেক অটোরিকশা চালক ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন। শিক্ষার্থী ইশতেয়াক জানান, “চালকদের মধ্যে অভিজ্ঞতার অভাব তো আছেই, তার ওপর অনেকেই ভাড়া নেয় নিজেদের ইচ্ছামতো। এতে যাত্রী–চালক বিতর্ক নিত্যদিনের ঘটনা।”

দিরাইয়ের বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার গতি নিয়ন্ত্রণের অভাব, চালকদের অনভিজ্ঞতা এবং ওভারটেকের প্রবণতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে সড়কে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

শহরের লোডশেডিং পরিস্থিতি অত্যন্ত গুরুতর। অল্প বিদ্যুতের বড় অংশ ব্যাটারি চার্জ করতে ব্যয় হচ্ছে, ফলে সাধারণ মানুষ দিন-রাত চরম বিদ্যুৎ সংকটে ভুগছে।

পৌরসভা সূত্রে জানা যায়, এসব শিশু-কিশোর চালকেরা কোনো বৈধ লাইসেন্স ছাড়া হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা চালাচ্ছে। অনুমোদনবিহীন এসব যানবাহনের কারণে শহরে সড়ক শৃঙ্খলা ভেঙে পড়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শিশু-কিশোরদের হাতে অটোরিকশা চালনা বন্ধ করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে খুব দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com