1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ ভিউ
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দেশটির নর্থ সুলাওয়েসি অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউএস জিওলজিকাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নর্থ সুলাওয়েসির তন্দানোর ২৯ কিলোমিটার দক্ষিণে, এবং এর গভীরতা ছিল ১২০.৯ কিলোমিটার। গভীর ভূমিকম্প হওয়ায় অনুভূতি ছিল মাঝারি মাত্রার হলেও গুরুতর ক্ষতির ঝুঁকি কম ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এর আগে গত রোববার (২৩ নভেম্বর) পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সেদিনের মতো এবারও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় নিয়মিতই ভূমিকম্প হয়ে থাকে। এই অঞ্চলটি বিভিন্ন টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com