
সাতক্ষীরার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন আরেফিন জুয়েল
প্রতিবেদক: মোঃ আবুল হাসান, আশাগুনি উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন আরেফিন জুয়েল। এর আগে তিনি খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সাতক্ষীরায় পদায়ন করা হয়।
নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পর আরেফিন জুয়েল বলেন, সাতক্ষীরার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নতুন এসপিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন—তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।