
হাকিমপুর হিলিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি
হিলি, হাকিমপুর — “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদ হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাকিমপুর হিলিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। উদ্বোধন শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন।
মেলায় মোট ৩১টি স্টল অংশগ্রহণ করে, যেখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি, ষাড় গরু, গাভি, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ নানা প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, ভূমি সহকারী কমিশনার সাব্বির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুল ইসলাম, হাকিমপুর থানার উপ-পরিদর্শক সুজা মিয়া, বোয়ালদাড় ইউপি প্যানেল চেয়ারম্যান নাজমুল হক, আলীহাট ইউপি প্যানেল চেয়ারম্যান ইমরান আলী, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।
এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণিসম্পদ অধিদপ্তরে গিয়ে শেষ হয়।
সংশ্লিষ্টরা জানান, আগামীতে আরও বড় পরিসরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।