
আজ থেকে শুরু চরমোনাইয়ের ৩ দিনব্যাপী বাৎসরিক আখেরি মাহাফিল — বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী সম্মেলন
প্রতিবেদক: ইমরান খান, বরিশাল সদর উপজেলা প্রতিনিধি
বরিশাল, চরমোনাই — আজ ২৬ নভেম্বর ২০২৫ ইং, বুধবার বাদ যোহর থেকে শুরু হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী সম্মেলন চরমোনাই বাৎসরিক অগ্রহায়ণ মাহাফিল। তিন দিনব্যাপী এই মাহাফিলের উদ্বোধনী বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
বাৎসরিক এই মাহাফিলে বয়ান করবেন হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা মুফতি ফয়জুল করিম (শায়েখে চরমোনাই), মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা), মুফতি রেজাউর করিম আবরারসহ দেশের বহু বরেণ্য ওলামায়ে কেরাম।
মাহাফিলের শেষ দিন আগামী শনিবার ২৯ নভেম্বর সকালবেলায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে চরমোনাইতে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।