1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বখতিয়ার আহমেদ কচির দলীয় পদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে হিলিতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বখতিয়ার আহমেদ কচির দলীয় পদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে হিলিতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল

  • আপডেটের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৫ ভিউ
বখতিয়ার আহমেদ কচির দলীয় পদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে হিলিতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল

বখতিয়ার আহমেদ কচির দলীয় পদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে হিলিতে বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল

প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় হিলিতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টায় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে হিলি চারমাথা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাহিলি বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এসএম রেজা বিপুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এনামুল হক তাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, হাকিমপুর পৌর ছাত্রদল আহ্বায়ক রেজয়ান প্রধানসহ দলের অসংখ্য নেতাকর্মী।

হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছিল। এখন সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি পুনরায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।”

মিছিল শেষে নেতাকর্মীরা কচির নেতৃত্বে জেলা বিএনপির ঐক্য ও দলের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com