
শীতের শুরুতেই বরগুনায় নিউমোনিয়ার ভয়াবহ প্রকোপ — শিশু ওয়ার্ডে ধারণক্ষমতার তিনগুণ রোগী
প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার
বরগুনায় শীতের শুরুতে নিউমোনিয়ার প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু রোগীরা। বরগুনা জেনারেল হাসপাতালের ৫০ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ১২০–১৫০ জন শিশুর ভর্তির ফলে ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালের মেঝে থেকে বারান্দা পর্যন্ত শিশুর চিকিৎসা চলছে।
অতিরিক্ত রোগীর ঢলে ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও নেবুলাইজার মেশিনের ঘাটতি দেখা দিয়েছে। অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে এবং কিছু পরীক্ষার জন্য প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ নবজাতক চিকিৎসা সরঞ্জাম বিকল থাকায় চিকিৎসা কার্যক্রম আরও ব্যাহত হচ্ছে।
এদিকে নিউমোনিয়ার পাশাপাশি শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপও বাড়ছে। গত এক মাস ধরে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালমুখী হচ্ছে শত শত শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, “হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শিশুদের মধ্যে শীতকালীন রোগের প্রাদুর্ভাব তীব্র হয়েছে। অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।”
তিনি আরও জানান, ওষুধ ও সরঞ্জাম সংকট দ্রুত কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউমোনিয়া প্রতিরোধে করণীয়
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।