
সীমান্ত নিরাপত্তায় বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাবুছড়ায়
প্রতিবেদক: মোঃ জাহাঙ্গীর আলম সুজন, দীঘিনালা উপজেলা প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ, বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে।
২৫ নভেম্বর ২০২৫, সকাল ১১:০০ টায় বাবুছড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি।
সভায় তিনি বলেন, খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলের ৫৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রক্ষায় বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। প্রতিকূল পরিবেশ, আবহাওয়া ও পাহাড়ি বাধা মোকাবেলা করে বিজিবি দেশের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন,
“বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। সীমান্তে মাদক, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য।”
সভায় সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের নিরাপত্তা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
সভায় ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট; সহকারী পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিরা বিজিবির এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুপুর ১২:১০ টায় সম্পন্ন হয়।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।