
নবীনগরে ধানের শীষ প্রার্থী এম এ মান্নানের জনসভায় নজিরবিহীন জনস্রোত
প্রতিবেদক: আরিফুল ইসলাম, নবীনগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের জনসভায় উপচে পড়া জনস্রোত লক্ষ্য করা গেছে। শনিবার বিকাল ৪টায় নবীনগর সরকারি হাইস্কুল মাঠে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানাতে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুরের পর থেকেই প্রতিটি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে ঢল নামাতে থাকে। বিকাল ৩টার আগেই হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সন্ধ্যা নাগাদও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে সমাবেশস্থল উত্তাল হয়ে ওঠে। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ একে একে মঞ্চে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নান তাঁর বক্তব্যে বলেন, “প্রিয় নবীনগরবাসী, আপনারাই আমার শক্তি। আমি জীবনে দুর্নীতি করিনি, দুর্নীতিকে প্রশ্রয় দেইনি। আপনাদের ভোটে নির্বাচিত হলে নবীনগরে বালুমহাল বন্ধ করব, রাস্তাঘাট উন্নয়ন করব, মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ব। যেসব নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদের আহ্বান জানাই—ধানের শীষের পক্ষে কাজ করুন। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে নবীনগরের উন্নয়নে এগিয়ে যাই।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ।
এছাড়া উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,
মহিলা বিএনপি সভাপতি সহকারী অধ্যাপক নাইলা ইসলাম,
উপজেলা বিএনপির সহ-সভাপতি ইবনুল হাসান সবুজ,
হেলাল চেয়ারম্যান, আবুল বাশার চেয়ারম্যান,
সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল,
পৌর সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান,
যুগ্ম সম্পাদক আবুল বাশার,
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মহিন,
সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি কাজী রাশেদুল হাসান সুমন,
উপজেলা যুবদলের সদস্যসচিব আবু কাওসার,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তোজাম্মেল হক বকুল,
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জসীম উদ্দীন,
মোর্শেদুল ইসলাম লিটন মাস্টার, শাহ আলম, নূরুল আমিন নূরু,
নজরুল ইসলাম, হাজী বাবুল, অনন্ত হিরাসহ আরও অনেকে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।