1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে প্রথম ম্যাচে ৫-০ ব্যবধানে জয় বাংলাদেশে - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে প্রথম ম্যাচে ৫-০ ব্যবধানে জয় বাংলাদেশে

  • আপডেটের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৮ ভিউ
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে প্রথম ম্যাচে ৫-০ ব্যবধানে জয় বাংলাদেশে

 

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে প্রথম ম্যাচে ৫-০ ব্যবধানে জয় বাংলাদেশে

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) টংলিয়াং লং স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে গোলাম রব্বানী ছোটনের দল পূর্ব তিমুরকে ৫-০ ব্যবধানে হারিয়েছে।

বাংলাদেশের হয়ে দুই গোল করে দারুণ পারফরম্যান্স দেখান ফরোয়ার্ড মোহাম্মদ মানিক। ম্যাচের শুরুতেই ১১ মিনিটে রিফাত কাজীর হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ২৮ মিনিটে মানিক নাজমুল হুদা ফয়সালের ফ্রি–কিক থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন। ৪৩ মিনিটে ডি–বক্সের ভিড় থেকে তৃতীয় গোলও জালে জড়ান মানিক, প্রথমার্ধের ব্যবধান দাঁড়ায় ৩-০।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল আসে। ৪৯ মিনিটে বায়েজিত বোস্তামি চতুর্থ গোল করেন এবং ৮৮ মিনিটে আকাশ আহমেদের গোলের ফলে ব্যবধান দাঁড়ায় ৫-০। এই বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল–সবুজরা।

উল্লেখ্য, এই গ্রুপে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে, যেখানে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দলই মূলপর্বে উঠবে। আগামী সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ব্রুনাই।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com