
নেত্রকোনার দুর্গাপুরে ডিবি পুলিশের গোপন অভিযানে ৯৮ পিস ভারতীয় কম্বল জব্দ
প্রতিবেদক: তানজিমুল হুদা, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ৯৮ পিস ভারতীয় (ইন্ডিয়ান) কম্বল জব্দ করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় ৯৮ পিস কম্বল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কম্বলের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।
জব্দকৃত কম্বলগুলো আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, “অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।