1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
 ছাত্রশিবিরের ভ্রাতৃত্ব ও ভালোবাসা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য: জাহিদুল ইসলাম - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

 ছাত্রশিবিরের ভ্রাতৃত্ব ও ভালোবাসা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য: জাহিদুল ইসলাম

  • আপডেটের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৬ ভিউ
 ছাত্রশিবিরের ভ্রাতৃত্ব ও ভালোবাসা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য: জাহিদুল ইসলাম

 ছাত্রশিবিরের ভ্রাতৃত্ব ও ভালোবাসা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য: জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রশিবিরের ভ্রাতৃত্ব ও আন্তরিক ভালোবাসার কিছু স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, আমাদের ভ্রাতৃত্ব ও ভালোবাসা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য।

রোববার (২৩ নভেম্বর) ফেসবুকে দেওয়া পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, গতকাল (২২ নভেম্বর) রাজশাহী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে কিছু ছোট্ট বন্ধু তাঁর কাছে লেখা চেয়েছিল। তিনি সকলের জন্য লিখেছেন, “মহান আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুন। দোয়া ও ভালোবাসা।” লেখার পর বন্ধুরা তাঁর জন্য দোয়া করেছিলেন এবং আন্তরিকভাবে মমতা প্রকাশ করেছিলেন।

তিনি আরও স্মৃতিচারণ করেন, ভোলা জেলার মনপুরায় সাংগঠনিক সফরের সময় একজন প্রায় ৭৫-৮০ বছরের মুরব্বি ৩ মাইল পথ হেঁটে এসে শুধু হাত মিলানোর জন্য উপস্থিত হয়েছিলেন। এছাড়া, গত বছর রমজানে উমরা শেষে সৌদি আরবের রিয়াদে এক ভাই ১৫ ঘণ্টা গাড়ি চালিয়ে শুধু ছাত্রশিবিরের দায়িত্বশীলকে দেখার জন্য প্রোগ্রামে এসেছিলেন।

জাহিদুল ইসলাম বলেন, “এমন শতশত ভালোবাসার বহিঃপ্রকাশ প্রতিদিনই ঘটে। বাসায় এসে এসব স্মৃতি মনে পড়লে আল্লাহর কাছে মাথা নিচু করি। আমাদের এই ভালোবাসা কোনো ব্যক্তির নয়; বরং ছাত্রশিবির নামক কাফেলার অর্জন। এটি একক অর্জন নয়; বরং প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত ভাইদের ত্যাগ, কুরবানি, সময় ও পরিশ্রমের সমষ্টিগত ফল। আমাদের ভ্রাতৃত্ব ও ভালোবাসায় কোনো দুনিয়ার চাওয়া-পাওয়ার হিসাব থাকে না; শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনই মূল উদ্দেশ্য।”

তিনি শেষ করেন, “মহান রব আমাদের পারস্পরিক এই শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা জান্নাত পর্যন্ত স্থায়ী করে দিন। আমীন।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com