1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মোংলায় নিজেকে নবী দাবি করায় এক যুবক আটক - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মোংলায় নিজেকে নবী দাবি করায় এক যুবক আটক

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৪ ভিউ
মোংলায় নিজেকে নবী দাবি করায় এক যুবক আটক

মোংলায় নিজেকে নবী দাবি করায় এক যুবক আটক

প্রতিবেদক: মো. রাজ হাওলাদার, মোংলা

বাগেরহাটের মোংলায় নিজেকে ‘নবী’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে রাসেল ঢালী (৩০) নামে এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।

আটককৃত রাসেল ঢালী মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের কামরুল ঢালীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রাসেল ঢালী নিজেকে নবী দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ও চাঞ্চল্য সৃষ্টি করে।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি এবং রাসেল ঢালীকে আটক করে থানায় নিয়ে আসি।”

ওসি আরও জানান, বুধবার (১৯ নভেম্বর) দুপুরে আটককৃত রাসেল ঢালীকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com