1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
 দীঘিনালায় ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

 দীঘিনালায় ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৬ ভিউ
 দীঘিনালায় ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা

 দীঘিনালায় ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা

প্রতিবেদক: মোঃ জাহাঙ্গীর আলম সুজন, দীঘিনালা উপজেলা প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ২৯৮ নং আসনের ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপির নেতা–কর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এ প্রচারণায় স্থানীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। ২৯৮ নং আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে এ কর্মসূচি আয়োজন করে ২ নং বোয়ালখালী ইউনিয়ন বিএনপি।

প্রচারণায় নেতৃত্ব দেন দীঘিনালা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মাসুদ রানা চেয়ারম্যান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, বোয়ালখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুমিয়া ও সাধারণ সম্পাদক জলিল মিয়া।

নেতৃবৃন্দ বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি।” তারা জনগণের দোরগোড়ায় গিয়ে দলের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন ইস্যুতে ভোটারদের অবহিত করেন।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে। গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মানুষের আস্থাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com