1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোঃ ইসরাইল হাওলাদার - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোঃ ইসরাইল হাওলাদার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮১ ভিউ
 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোঃ ইসরাইল হাওলাদার

 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার হিসেবে যোগ দিলেন মোঃ ইসরাইল হাওলাদার

প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

অদ্য ১৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার। গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়।

দায়িত্বভার গ্রহণ উপলক্ষে নবাগত কমিশনার জিএমপি সদরদপ্তরে পৌঁছালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জিএমপির একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে।

দায়িত্ব গ্রহণের পর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার জিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উর্ধ্বতন কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com