
তারেক রহমানের জন্মদিনে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল স্থানীয় মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল এবং সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মারকাজুল কোরআন হিফয মাদ্রাসায় তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের নেতারা জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষায় এগিয়ে নিতে ও সামাজিক দায়িত্ববোধ থেকে তারা নিয়মিত এমন উদ্যোগ গ্রহণ করে থাকেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।