1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ন্যায় প্রতিষ্ঠায় হাসিনার রায় গুরুত্বপূর্ণ মাইলফলক— আবুল কালাম - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ন্যায় প্রতিষ্ঠায় হাসিনার রায় গুরুত্বপূর্ণ মাইলফলক— আবুল কালাম

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮২ ভিউ
ন্যায় প্রতিষ্ঠায় হাসিনার রায় গুরুত্বপূর্ণ মাইলফলক— আবুল কালাম

ন্যায় প্রতিষ্ঠায় হাসিনার রায় গুরুত্বপূর্ণ মাইলফলক— আবুল কালাম

প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার

কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ–লাকসাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, “গতকাল শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই ন্যায়বিচারের ধারাবাহিকতা বজায় রাখব। বিচারবিভাগ স্বাধীন থাকবে। আমরা যদি নির্বাচিত হই বিচারবিভাগকে স্বাধীন রাখা হবে।”

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে

আবুল কালাম বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত বছর কারাভোগ করেছেন, কিন্তু কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাকে একাধিকবার বিদেশে পাঠানোর চাপ দেওয়া হলেও তিনি দৃঢ়ভাবে বলেছেন—বিদেশে তাঁর কোনো ঠিকানা নেই। ছয়বার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আল্লাহ তাঁকে রক্ষা করেছেন।”

অতীত পরিস্থিতির স্মরণ

তিনি আরও বলেন,
“আওয়ামী লীগ এমনভাবে আমাদের ওপর চেপে বসেছিল যে, দীর্ঘদিন আমরা আপনজনদের জানাজায়ও যেতে পারিনি। তাদের দোয়ায় অংশ নিতে পারিনি। এসব আমরা ভুলে যাব না।”

তারেক রহমানের বার্তা

বৈঠকে তিনি জানান,
“আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বলেছেন—ভোগই হাই স্কুল মাঠে গিয়ে আমার সালাম দাও, ধানের শীষের সালাম দাও। আমি তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সালাম জানাতে এসেছি। আশা করি, আপনারা তাকে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী বানাবেন।”

উপস্থিত ছিলেন

  • মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী
  • সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন
  • সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলন
  • সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু
  • দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ
  • উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মী

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com