1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বিয়ের প্রলোভনে খালাতো বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বিয়ের প্রলোভনে খালাতো বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৬ ভিউ
বিয়ের প্রলোভনে খালাতো বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে খালাতো বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি

গাজীপুরের পূবাইলে খালাতো বোনের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে তথ্য আন্তনী কোড়াইয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে তালটিয়া এলাকা থেকে পূবাইল থানা পুলিশ তাকে আটক করে।

ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূবাইল থানায় মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত আন্তনী ভুক্তভোগী নারীর খালাতো বোনের স্বামী। বিবাহিত ও সন্তানের জনক হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ রাখতেন। এক পর্যায়ে বিয়ের আশ্বাস ও প্রলোভন দিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে ঘুরে বেড়াতেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর সংসারে কলহ সৃষ্টি হয়। এরপর আন্তনী তাকে স্বামী ও সন্তান ছেড়ে নিজের সঙ্গে থাকার প্রস্তাব দেন।

গত ১২ আগস্ট বিকেলে ভুক্তভোগী পাঁচদোনা এলাকায় আন্তনীর সঙ্গে দেখা করতে গেলে তিনি মোটরসাইকেলে করে তাকে পূবাইল থানার সাতপোয়া এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে ১২ আগস্ট থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তারা একত্রে বসবাস করেন। এ সময় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন আন্তনী। কিন্তু পরে বিয়ে করতে অস্বীকার করলে নারী আইনের আশ্রয় নেন।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দিন ও এসআই নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে আন্তনীকে গ্রেপ্তার করা হয়।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, “প্রাথমিক তদন্তে আন্তনী ঘটনার সঙ্গে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com