
প্রতিবেদক: মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার এবং প্রাইভেটকারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (০৩ নভেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে এসব উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়:
১. মোঃ নিয়াজ (২৪)
পিতা: মারুফ মিয়া
মাতা: বিলকিস বেগম
সাং: নোয়াবাদী, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
২. মোঃ ইব্রাহিম খলিল (৪৮)
পিতা: মৃত মোসলেম উদ্দিন
মাতা: বিবি খোদেজা
সাং: শাহআলী বাগ, থানা: মিরপুর, জেলা: ঢাকা
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। থানাপুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।