1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৫ ভিউ
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা—ভৌগোলিক অবস্থান ও বাণিজ্যিক গুরুত্বের কারণে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষের বসবাস এই উপজেলায়। কিন্তু এত বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে তীব্র জনবল সংকটে ধুঁকছে।

মাত্র ৫ জন চিকিৎসকের ওপর ভর করে চলছে পুরো স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় এবং মানসম্মত চিকিৎসা সেবা। সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও রোগীরা অনেকসময় চিকিৎসক না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কেউ কেউ আবার বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় বাধ্য হয়ে অন্যত্র চিকিৎসা নিতে যাচ্ছেন।

রোগী শরিফুল ইসলাম বলেন, “আমরা গরিব মানুষ। বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য নেই। যদি চিকিৎসা না পাই, মরলেও এখানেই মরতে হবে।”

🔹 স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের বাস্তব চিত্র:

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আশরাফুল ইসলাম জানান—

  • ১১ জন কনসালটেন্টের মধ্যে মাত্র ৩টি পদে নিয়োগ থাকলেও তারা সংযুক্ত হয়ে দিনাজপুর মেডিকেলে কর্মরত।
  • গাইনি ও সার্জারি বিশেষজ্ঞের পদ এখনো শূন্য।
  • মেডিকেল অফিসার পদে ৮টি শূন্যপদ রয়েছে; ২ জন পদায়িত হলেও অন্যত্র সংযুক্ত।
  • ওটি অ্যাটেন্ডেন্ট, আয়া, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরীসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির বহু পদ শূন্য।

জনবল সংকটের পাশাপাশি যন্ত্রপাতি সংকটও প্রকট। ফলে জরুরি সেবা, অস্ত্রোপচার বা বিশেষায়িত চিকিৎসা দেওয়াও অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ—স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও চিকিৎসা সরঞ্জাম না থাকলে মানুষ বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা জেলার হাসপাতালে ছুটে যেতে হয়, যা সময় ও অর্থ—দুই দিক থেকেই তাদের জন্য কষ্টকর।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com