1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হঠাৎ কেন সাংগঠনিক টিমের সদস্যদের ঢাকায় ডাকল বিএনপি - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হঠাৎ কেন সাংগঠনিক টিমের সদস্যদের ঢাকায় ডাকল বিএনপি

  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৬ ভিউ
হঠাৎ কেন সাংগঠনিক টিমের সদস্যদের ঢাকায় ডাকল বিএনপি

হঠাৎ কেন সাংগঠনিক টিমের সদস্যদের ঢাকায় ডাকল বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে একক প্রার্থীর তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি নিয়েছে। রাজনৈতিক দলের জন্য কয়েকটি আসন খালি রেখে এই তালিকা তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।

আজ সোমবার (২ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বেলা আড়াইটার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের সঙ্গে আরেকটি বৈঠকের আয়োজন করা হয়েছে। দুই বৈঠকেই ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক টিমকে ডেকে সম্ভাব্য আসনভিত্তিক প্রার্থীদের তালিকা হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থায়ী কমিটি ও সাংগঠনিক নেতাদের মতামতের ভিত্তিতে পর্যালোচনা শেষে চূড়ান্ত তালিকা ঘোষণার পথ সুগম হবে বলে জানা গেছে।

সম্প্রতি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন সম্পর্কিত সুপারিশ ও অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে বিএনপির শীর্ষ নেতারা মনে করেন, এ নিয়ে রাজপথে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। ফলে কৌশলগতভাবে তারা রাজনৈতিক সমঝোতা ও প্রার্থী নির্বাচনের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার এক বক্তব্যে বলেন, “৩০০ আসনে বিএনপির দলীয় বা সমর্থিত প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জনগণের প্রত্যাশিত নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব দ্রুত ধাপে ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।”

এদিকে গুলশান কার্যালয়ে জরুরিভাবে ডাক পাওয়া সাংগঠনিক সম্পাদকরা জানান, আজকের বৈঠকে মনোনয়ন বিষয়ক সিদ্ধান্তই প্রধান আলোচ্য বিষয় হবে।

সূত্র: যুগান্তর

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com