1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ১৫০, নিহত ৭ - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ১৫০, নিহত ৭

  • আপডেটের সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৮ ভিউ
আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ১৫০, নিহত ৭

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ১৫০, নিহত ৭

আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিন্দুকুশ অঞ্চল। রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পে অন্তত সাতজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছে বলে প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটের দিকে বালখ প্রদেশের খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) উল্লেখ করা হয়। প্রায় ৫ লাখ ২৩ হাজার মানুষের শহর মাজার-ই-শরিফের কাছাকাছি ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। রাজধানী কাবুল থেকেও ভূমিকম্প অনুভূত হয় বলে এএফপির সংবাদদাতারা জানিয়েছেন।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা রয়টার্সকে জানান, “সকাল পর্যন্ত ৭ জন নিহত ও প্রায় ১৫০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।”

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের বিখ্যাত পবিত্র স্থান ব্লু মসজিদ বা নীল মসজিদের একটি অংশ ধ্বংস হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপর রয়েছেন উদ্ধারকর্মীরা। অনেক ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করার দৃশ্যও দেখা গেছে।

এর দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলেও ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ঘটে। পুনরায় এমন প্রাকৃতিক দুর্যোগে দেশজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com