1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দিরাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দিরাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেটের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬৯ ভিউ
দিরাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

 

দিরাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

দিরাই উপজেলা প্রতিনিধি: আকাশ আকার্য্য

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালিআলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি দিরাই পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভার সঙ্গে মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল কুদ্দুস

এছাড়া উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সমবায়ী প্রশান্ত সাগর দাস, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ তালুকদার, উপজেলা এনসিপির আহ্বায়ক উবাইদুল হক, রণধীর চক্রবর্তী প্রমুখ।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com