
উৎসবমুখর পরিবেশে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার, মনোহরগঞ্জ, কুমিল্লা
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার মনোহরগঞ্জে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিবসের কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এর পর উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার তানভীর আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার নাসিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মজিবুল আহসান মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, সমবায় হলো জনগণের অংশগ্রহণভিত্তিক একটি অর্থনৈতিক আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা সকলকে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।