1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নবীনগরে তাপসের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নবীনগরে তাপসের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

  • আপডেটের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৬ ভিউ
নবীনগরে তাপসের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

নবীনগরে তাপসের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

প্রতিবেদক: আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থনে অনুষ্ঠিত হলো এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও র‍্যালি। শনিবার (১ নভেম্বর) দুপুরে আলিয়াবাদ গোলচত্ত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শিবপুরসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলো প্রদক্ষিণ করে।

র‍্যালিতে হাজারো মোটরসাইকেল আরোহী দলীয় পতাকা ও স্লোগান নিয়ে অংশগ্রহণ করে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। এসময় তাপসের সমর্থনে স্লোগান ও ব্যানার-পোস্টারে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে মূল বক্তৃতা দিতে গিয়ে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “গত ১৭ বছরে নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা সংগঠনকে বাঁচিয়ে রেখেছেন। জনগণের মাঝে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট।” তিনি আরও বলেন, “২০২৬ সালের নির্বাচন দেশের মাটিতেই অনুষ্ঠিত হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে জনগণের ভোটে বিজয় এনে তারেক রহমানকে উপহার দেব।”

তিনি জানান, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নবীনগরের ২৩৬টি গ্রামে ১২০ দিনের বিশেষ কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

র‍্যালিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুল রহমান মঞ্জু, হাজী শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com