
সুনামগঞ্জে শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা, ১৬ যাত্রী আহত
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর মোড়ে আজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে দিরাইগামী ‘সাকিন পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস মোড়ে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, গাজীনগর মোড়ে বাঁক নেওয়ার সময় বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে বহু যাত্রী আহত হন এবং বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।
আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, “গাজীনগর মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে, প্রশাসনের উচিত দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করা।”
সবশেষে এলাকাবাসী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
✍️ প্রতিবেদক: আকাশ আচার্য্য
📍 দিরাই উপজেলা প্রতিনিধি
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।