
নীলফামারী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফাহমিদ ফয়সাল চৌধুরী (কমেট)
প্রতিবেদক: সামিনুর ইসলাম জেলা প্রতিনিধি, নীলফামারী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী (কমেট) নীলফামারী-৩ আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার আগ্রহ প্রকাশ করেছেন।
ফাহমিদ ফয়সাল চৌধুরী দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির নেতৃত্বে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। তার বাবা, মরহুম আনারুল হক কবির চৌধুরী, নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
ফাহমিদ ফয়সাল চৌধুরী বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। এখন সময় এসেছে জনগণের সেবা করার। অবহেলিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন করতে এবং তারুণ্যের শক্তিতে নতুন বাংলাদেশ গড়তে আমি মনোনয়ন চাইছি। বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিলে আমি জলঢাকা বাসীকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং নীলফামারী-৩ আসনটি জনাব তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে উপহার দেব।”
তিনি জনগণকে প্রতিশ্রুতি দেন যে, মনোনয়ন পেলে দেশের ও জাতির কল্যাণে তার সবসময় নিবেদিত থাকবেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।