1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দুর্গাপুরে অসহায় বৃদ্ধাকে বসতঘর উপহার দিলেন তারেক রহমান - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দুর্গাপুরে অসহায় বৃদ্ধাকে বসতঘর উপহার দিলেন তারেক রহমান

  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৬ ভিউ
দুর্গাপুরে অসহায় বৃদ্ধাকে বসতঘর উপহার দিলেন তারেক রহমান

দুর্গাপুরে অসহায় বৃদ্ধাকে বসতঘর উপহার দিলেন তারেক রহমান

প্রতিবেদক: মো. নাইমুল হক স্মরণ, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

“বাড়ির কাছ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ শুকুরি নানি ডাক দিলেন—‘এই মাটিলাগরোয়া, কই যাইতাছস? দেহক গিয়া, খালেদা জিয়ার ছেরা তারেক জিয়া আমারে একটা ঘর দিছে।’ কাছে গিয়ে দেখি আধাপাকা সুন্দর একটি ঘর। যে নানি আগে প্রতিবার মেঘের শব্দ শুনলে দুশ্চিন্তায় কাঁপতেন, এখন আর বৃষ্টি-ঝড়ে ঘর নিয়ে তার কোনো ভয় নেই। তারেক রহমানের এ সহায়তা যেন তার জীবনে নতুন আলো জ্বালিয়েছে।”

খবরটি সত্যি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় ময়মনসিংহের দুর্গাপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামে অসহায় বৃদ্ধা শুকুরি বেগমকে একটি আধাপাকা বসতঘর উপহার দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই ঘরটি তার হাতে হস্তান্তর করেন।

বিএনপির জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান জানান, ৭০ বছর বয়সী শুকুরি বেগম গত কয়েক বছরে স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে নিঃসঙ্গ ও অসহায় হয়ে পড়েন। তিনি ভাঙা ঝুপড়ি ঘরে বাস করতেন এবং ভিক্ষা করে দিন কাটাতেন। তার দুর্দশার খবর গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে।

এরপর তার নির্দেশে বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে শুকুরি বেগমের জন্য আধাপাকা একটি নতুন ঘর নির্মাণ করা হয়।

ঘর পেয়ে আবেগাপ্লুত শুকুরি বেগম বলেন, “আল্লাহ তারেক রহমান আর ব্যারিস্টার কায়সার কামালেরে সুখী করুক। আমারে নতুন জীবন দিচ্ছে তারা।” তিনি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূঞা, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মাস্টারসহ পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com