
বাকসুর খসड़ा গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২৫টি
প্রতিবেদক: আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু)-এর গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদ রাখা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৩টি ও হল সংসদের ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ খসড়া গঠনতন্ত্রে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন উপাচার্যের মনোনীত একজন অধ্যাপক। সরাসরি নির্বাচনে সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদে ভোটগ্রহণ হবে।
হল সংসদে মোট ১৫টি পদ থাকবে। এর মধ্যে প্রভোস্ট পদাধিকারবলে সভাপতি এবং আবাসিক শিক্ষকদের মধ্য থেকে কোষাধ্যক্ষ মনোনীত হবেন। বাকি ১৩টি পদে নির্বাচন হবে।
ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা:
স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া নিয়মিত শিক্ষার্থী ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাই ভোটার ও প্রার্থী হতে পারবেন। বিশেষ, সান্ধ্য বা পেশাদার কোর্সের শিক্ষার্থীরা ভোট বা প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না।
গঠনতন্ত্র নিয়ে প্রতিক্রিয়া:
উল্লেখ্য, ছাত্র সংসদের নির্বাচন পরিচালনায় একজন প্রধান নির্বাচন কমিশনার ও সর্বোচ্চ পাঁচজন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন সভাপতি।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।