1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেটের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৮ ভিউ
মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, মোংলা:
মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোংলার চেয়ারম্যানের মোড় এলাকায় একটি রাজনৈতিক সভা শেষে ব্যক্তিগত মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নিহত জামির ইজারাদার ও তার সঙ্গীরা। পথে খুলনাগামী একটি অজ্ঞাত যানবাহন তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয়:

  • মিজান শেখ (৫৪), পিতা: শেখ শাহাদাৎ হোসেন — বাসিন্দা কালেখার বেড়, রামপাল।
  • জামির ইজারাদার (৫৫), পিতা: আব্বাস আলী ইজারাদার — ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপাল।
  • হরিপদ হালদার (৪৫), পিতা: মনিন্দ্র হালদার — একই এলাকার বাসিন্দা।

তিনজনই রামপাল উপজেলার একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত জামির ইজারাদার শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, আর মিজান শেখ ও হরিপদ হালদার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, “তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com