1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
“সংবিধান থেকে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা তুলে দিয়েছে ফ্যাসিস্ট সরকার” — এজেডএম জাহিদ হোসেন - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

“সংবিধান থেকে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা তুলে দিয়েছে ফ্যাসিস্ট সরকার” — এজেডএম জাহিদ হোসেন

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯০ ভিউ
“সংবিধান থেকে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা তুলে দিয়েছে ফ্যাসিস্ট সরকার” — এজেডএম জাহিদ হোসেন

“সংবিধান থেকে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা তুলে দিয়েছে ফ্যাসিস্ট সরকার” — এজেডএম জাহিদ হোসেন

প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি

সংবিধান থেকে ‘আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ শব্দগুলো বাদ দিয়ে বর্তমান ফ্যাসিস্ট সরকার ধর্মীয় মূল্যবোধ আঘাত করেছে বলে অভিযোগ করেছেন দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, সংবিধানে ইসলাম ধর্মের এই গুরুত্বপূর্ণ বাক্যগুলো সংযুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু বিগত ১৫ বছর ধরে যারা দেশ শাসন করছে, তারা সংবিধান থেকে সেই শব্দগুলো বাদ দিয়ে ইসলামের প্রতি আঘাত হেনেছে।
মনোনয়ন পাওয়ার একদিন পর মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে হাকিমপুর উপজেলার বন্দরের সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইমাম, মোয়াজ্জেম ও কাওমি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন আরও বলেন, ১৯৭৫ সালের আগে বাংলাদেশ অনেক দেশের স্বীকৃতি পায়নি। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে সৌদি আরবসহ বহু দেশ বাংলাদেশকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। পবিত্র আরাফাতের ময়দানে তিনি নিম গাছের চারা রোপণ করেছিলেন, যা বর্তমানে ‘জিয়ানিম’ নামে পরিচিত। এছাড়া ইতিহাসে সর্বাধিকবার বায়তুল্লাহ শরিফ পরিষ্কারের সুযোগ পেয়েছেন শহীদ জিয়া।

তিনি আলেম-ওলামা সমাজের উদ্দেশে বলেন, “দলীয় সিদ্ধান্তে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আর প্রথম মতবিনিময় করছি আপনাদের মতো সম্মানিত ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে। এটি আমার জন্য আল্লাহর বিশেষ রহমত।” তিনি আরও জানান, ৪৬ বছর পর ধানের শীষ নিয়ে মাঠে নেমেছেন তারা, তাই জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে আলেম সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম আলী, সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এসএম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সম্পাদক মোঃ নাজমুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে তিনি পৌর শহরের ছাতনি পার্কে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিকেলে বোয়ালদাড় ইউনিয়নে আরও কয়েকটি মতবিনিময় সভায় অংশ নেন।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com