1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বিশ্বনাথে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে সন্ত্রাসী হামলা মামলায় আসামী হেলালের জামিন নামঞ্জুর - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বিশ্বনাথে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে সন্ত্রাসী হামলা মামলায় আসামী হেলালের জামিন নামঞ্জুর

  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১১ ভিউ
বিশ্বনাথে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে সন্ত্রাসী হামলা মামলায় আসামী হেলালের জামিন নামঞ্জুর

বিশ্বনাথে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে সন্ত্রাসী হামলা মামলায় আসামী হেলালের জামিন নামঞ্জুর

প্রতিবেদক: সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার ৫ নম্বর আসামী মো. হেলাল মিয়া চৌধুরীর জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন।

গতকাল বুধবার সকালে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামী হেলাল মিয়া লামাকাজী ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সমছু মিয়া চৌধুরীর ছেলে।

📌 ঘটনার পটভূমি:
গত ২৫ নভেম্বর বহিরাগত সন্ত্রাসীরা রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে হামলা চালায়। এসময় তারা প্রতিষ্ঠানের দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে এবং অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে।

এ ঘটনার পর প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি মো. ছিফত আলী বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম ও দ্রুত বিচার আদালতে মামলা (নং- ৮৪/২৪) দায়ের করেন।

📎 মামলার অগ্রগতি:

  • আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন পিবিআই সিলেটকে।
  • পিবিআই গত ২৪ ফেব্রুয়ারি আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করে।
  • ১৮ মার্চ আদালত নথি ও আইনজীবীদের বক্তব্য পর্যালোচনা করে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২-এর ৪/৫ ধারায় অভিযোগ আমলে নেন এবং আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

📍 মামলার আসামিদের তালিকা:
১. মো. কামাল মিয়া (শরীরচর্চা শিক্ষক)
২. সৈদ আলী (বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ)
৩. আবুল কালাম মেম্বার
৪. সুহেল আহমদ বাদশা (আওয়ামী লীগ নেতা)
৫. মো. হেলাল মিয়া চৌধুরী
৬. ছাদিকুর রহমান ওরফে লাহিন আহমদ
৭. ইকবাল আহমদ
৮. আব্দুস সালাম

স্থানীয়দের দাবি—অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।


সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com