
স্টাফ রিপোর্টার: মোঃ ইসমাইল হোসেন, ঢাকা
আজ বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারকে।
তিনি নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য, মরহুম মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে। পুলিশ জানিয়েছে, ঝুমা তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের রয়েছে এবং এসব মামলারই আইনী প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর বাসা ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের পর তাকে হেফাজতে নেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।