
বেলাবতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিবেদন: মো. রবিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বেলাব বাজারের বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বেলাব বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তার, পরিচালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লব।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান রাহাদ, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন ফকির রাজ, জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ তালুকদার, মো. শাহ আলম, ফারুক মিয়া, মাসুদ পারভেজ, সদস্য রতন আহমেদ, যুবদল নেতা সিনতাজ মোহাম্মদ সালমান এবং নারায়ণপুর ইউনিয়ন যুবদল নেতা মো. জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুবদলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পুরো বেলাব বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅