1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ ভিউ
মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ

মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ

প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের দেয়ালঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আহমদ বিলাল তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নিয়মিতভাবে বিভিন্ন গণসংযোগ ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাজী এম আহমদ আলী মৌলভীবাজারে এসে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলালের পক্ষে গণসংযোগে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকায় অনুষ্ঠিত গণসংযোগকালে মাওলানা আহমদ বিলালের সঙ্গে হাজী এম আহমদ আলী রাস্তার দুই পাশের দোকানপাট, চলাচলকারী যানবাহন ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

এ সময় ১১ দলীয় জোটের মৌলভীবাজার জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com