1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ ভিউ
নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই

নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই

প্রতিবেদক: আরিফুর ইসলাম, নবীনগর

নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম নজুকে জনগণের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

২ ফেব্রুয়ারি (সোমবার) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহাসিক পাইলট হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন নবীনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি জসীমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পীর সাহেব চরমোনাই বলেন, “আমি খোঁজখবর নিয়ে জেনেছি, নজরুল ইসলাম নজু একজন ভালো লোক ও সৎ মানুষ। সে কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা থেকে তাকে হাতপাখা প্রতীক দিয়েছে। নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গড়ার লক্ষ্যে নজু সাহেবকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ, তিনি নির্বাচিত হলে নবীনগরের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হবে।”

সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম নজু। তিনি বলেন, “আমি এই মাটির সন্তান। নবীনগরের সার্বিক উন্নয়নে কাজ করতেই আমি নির্বাচনে এসেছি। আপনারা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আমাকে উন্নয়নের সুযোগ করে দিন।”

এছাড়াও সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাহাবুব রহমান, নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com