1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেটের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ ভিউ
হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি (হাকিমপুর)

উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে হাকিমপুরের হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় চারমাথা মোড়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় হাসপাতাল ও থানা চত্বরে ফলজ বৃক্ষরোপণ করা হয়।

দুপুর ১২টায় হিলি প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা। আলোচনায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা আগামী দিনে হিলি প্রেসক্লাবের সাংবাদিকদের কলমের মাধ্যমে হিলি এলাকার সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ জামান আলী, হিলি নারী উদ্যোক্তা সভাপতি মোছাঃ জাকিয়া ডলি, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মোঃ হাসান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন বিপ্লবসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এবং কন্দর্পুর নূরানী হাফেজিয়া ও হিলি কাছিমিয়া উলুম মাদ্রাসার ২০ জন এতিম শিক্ষার্থীর মাঝে উপহারস্বরূপ রুমাল বিতরণ করা হয়। শেষে হিলি প্রেসক্লাবের সদস্য নুরে আলম সিদ্দিকীর পিতার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com