
প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
বৃটেনের লন্ডনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের সমর্থনে যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মঙ্গলবার (২০ জানুয়ারি) লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার কাচ্চি ডাইন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক শেখ এম শামীম শাহেদ এবং সঞ্চালনা করেন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়ছল। উদ্বোধনী বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি এস. এম. আতিকুর রহমান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোহাম্মদ এ.জে. লিমন, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম, কমলগঞ্জ যুবদলের সাবেক নেতা আব্দুস শহীদ, গোলাম হায়দার চৌধুরী শালুক, কমলগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, পৌর যুবদলের আহ্বায়ক তালুকদার নাজিম উদ্দীন রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন রুবেল, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহ-সভাপতি তারেক আহমদ, ৫নং কালাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা সাইফুর রহমান, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের নেতা সিদ্দিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুমেল মিয়া, শমশেরনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুহিবুর রহমান অপু, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম চৌধুরী আলাল, যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক জামী, কমলগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আলম চৌধুরী, সামী চৌধুরী, জাহিদুল ইসলাম সায়েম, কবি খালেদ সাইফুল্লাহ, নোমান আহমদ, আতাউর রহমান ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। তিনি প্রবাসী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে সর্বাত্মকভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।”
সভার শুরুতে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং হাজী মুজিবের নির্বাচনী সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কমলগঞ্জের প্রবীণ মুরব্বি আব্দুল আহাদ।
পরিশেষে সভাপতির বক্তব্যে অধ্যাপক শেখ এম শামীম শাহেদ উপস্থিত অতিথিবৃন্দ ও কমলগঞ্জের সকল নেতাকর্মীদের ধন্যবাদ ও মোবারকবাদ জানান এবং ধানের শীষে ভোট দিয়ে হাজী মুজিবের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।