1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ঘাটাইলে বাস–মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল সেনা নিবাসের বাবুর্চির - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ঘাটাইলে বাস–মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল সেনা নিবাসের বাবুর্চির

  • আপডেটের সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ ভিউ
ঘাটাইলে বাস–মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল সেনা নিবাসের বাবুর্চির

ঘাটাইলে বাস–মোটরসাইকেল সংঘর্ষ: প্রাণ গেল সেনা নিবাসের বাবুর্চির

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আবু ছাইম মণ্ডল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবু ছাইম মণ্ডল ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মেস বাবুর্চি ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সালমা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত সালমা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবু ছাইম মণ্ডল যশোর জেলার কোতোয়ালি থানার কবিলা এলাকার বাসিন্দা সফিউর মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আবু ছাইম মণ্ডল তার ধর্মবোন সালমা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘাটাইল থেকে কালিহাতী উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে গোপালপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে আবু ছাইম মণ্ডল ছিটকে বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে একই দিনে সকালে ঘাটাইল উপজেলার গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বস্তাবন্দি অবস্থায় থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com