1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার

  • আপডেটের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ ভিউ
কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার

প্রতিবেদক: গাজী আল আমিন হোসেন, শ্যামনগর প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা):

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী নবজাতক কন্যাসন্তান প্রসবের পর উদ্ধার হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে পুকুরপাড়ের একটি তিনতলা ভবনের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে সদ্যপ্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করেন। পরে বেলা ১টার দিকে তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান হাসপাতালে গিয়ে মা ও শিশুর খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী জানান, মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন এবং চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই মানসিক ভারসাম্যহীন নারী দীর্ঘদিন ধরে নলতা হাটবাজার ও আশপাশের এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করতেন। তিনি কোথায় এবং কীভাবে গর্ভবতী হয়েছেন, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, কালিগঞ্জ উপজেলায় এর আগেও একাধিক মানসিক ভারসাম্যহীন নারী একইভাবে নির্যাতনের শিকার হয়ে সন্তান প্রসব করেছেন। তবে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কার্যকর অগ্রগতি নেই। এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com