1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
হাকিমপুর হিলিতে ডা. এ জেড এম জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করল বিএনপি - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

হাকিমপুর হিলিতে ডা. এ জেড এম জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করল বিএনপি

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ ভিউ
হাকিমপুর হিলিতে ডা. এ জেড এম জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করল বিএনপি

হাকিমপুর হিলিতে ডা. এ জেড এম জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করল বিএনপি

প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে হাকিমপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার হাকিমপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, তাঁতি দলের সভাপতি আব্দুর রউফ, যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল, যুগ্ম আহ্বায়ক মিন্নুর সজল, ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলামসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের কাছে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। আমরা বিশ্বাস করি, এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, এই আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। দীর্ঘ সময় পর আমরা সরাসরি ধানের শীষ প্রতীক পেয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাকিমপুর উপজেলা থেকে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com