1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ঘেরের বাঁধ কাটা নিয়ে মোংলায় সংঘর্ষ—আহত ২, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ঘেরের বাঁধ কাটা নিয়ে মোংলায় সংঘর্ষ—আহত ২, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ ভিউ
ঘেরের বাঁধ কাটা নিয়ে মোংলায় সংঘর্ষ—আহত ২, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

ঘেরের বাঁধ কাটা নিয়ে মোংলায় সংঘর্ষ—আহত ২, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

প্রতিবেদক: মো. রাজ হাওলাদার, মোংলা উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলা উপজেলায় ঘেরের বাঁধ কাটাকে কেন্দ্র করে চিলা ইউনিয়নের তেলিখালি গ্রামে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে মুদি দোকানদার ও ঘের মালিক মো. মনিরুল সরদার (৩৮) এবং তাঁর স্ত্রী লিপি বেগম (৩২) গুরুতর আহত হয়েছেন। আহত দম্পতিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সময় নগদ ১২ হাজার টাকা এবং লিপি বেগমের গলার ৮ আনা স্বর্ণের চেন লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল জানান, গত ৯ ডিসেম্বর মনিরুল সরদার তাঁর ঘেরের পানি নিষ্কাশনের জন্য নিজ বাঁধ কাটছিলেন। এ নিয়ে প্রতিবেশী ঘের মালিক হাফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে তাঁর বিয়াই মো. দেলোয়ার বৈকের কাছে বিচার চান। পরে দেলোয়ার বৈকে ঘটনাস্থলে এসে মনিরুলকে গালিগালাজ করলে তিনি বাঁধ কাটা বন্ধ করে দেন।

পরবর্তীতে বিষয়টির সমাধানে মনিরুল সরদার স্থানীয় দুই নেতা—চিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন চৌকিদার ও ৪ নং ওয়ার্ডের সভাপতি আজাদ হাওলাদারের কাছে বিচার প্রার্থনা করেন। ১০ ডিসেম্বর বিচার হওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে ১৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে দেলোয়ার বৈকে বিচার মানতে অস্বীকৃতি জানান।

এরই জের ধরে ১০ ডিসেম্বর রাত ৯টার দিকে দেলোয়ার বৈকে (৪৫), হেমায়েত (৪০), হেদায়েত (৩৮), আমির হামজা (৪০)সহ আরও কয়েকজন মনিরুলের দোকানের সামনে হামলা চালায়। হামলায় মনিরুল ও তাঁর স্ত্রী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে ভর্তি থাকা মনিরুল সরদার অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর দোকান থেকে নগদ ১২ হাজার টাকা এবং স্ত্রী লিপি বেগমের গলার ৮ আনা স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেছে।

এ ঘটনায় মনিরুলের পরিবার মোংলা থানায় মামলা দায়ের করেছে। মোংলা থানার ওসি মানিক চন্দ্র গাইন জানান, “মামলার প্রক্রিয়া চলছে। তদন্তে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com