
হিলি হাকিমপুরে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি
হিলি হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ও সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালবের জেলা ব্যবস্থাপক আল হাসন, এবং সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা। বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি ও সদস্যরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন—
এছাড়া সহ-সভাপতি রবিউল ইসলাম টুটুল, ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম, কাওসার রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সভাপতি সেলিম রেজা।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, এবং আগামী বছরের বাজেট উপস্থাপন করেন ট্রেজারার গোলাম রব্বানী।
পরে কালব সদস্যদের সন্তানদের মধ্যে ৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আলমাস রক্তিম–এর ক্রেস্ট গ্রহণ করেন তার মা নার্গিস পারভীন ও বাবা গোলাম রব্বানী। রক্তিম বর্তমানে নটরডেম কলেজে অধ্যয়নরত।
এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জনকে বিশেষ পুরস্কার এবং লটারির মাধ্যমে ৪ জনকে অতিরিক্ত পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত সকল সদস্যকেও সম্মাননা স্বরূপ পুরস্কার দেওয়া হয়।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।