1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - সত্যকণ্ঠ সংবাদ    
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপডেটের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৯ ভিউ
নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নাসির নগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক: মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া বিশেষ প্রতিনিধি

ব্রাক্ষণবাড়ীয়ার নাসির নগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর নাসির নগর পিটিএ সুপার মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাসির নগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের তত্ত্বাবধানে আয়োজিত মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দরা জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুছ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহাম্মেদ, জামায়াতে ইসলামীর আমীর ডঃ শফিকুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামসহ আরও অনেক রাজনৈতিক দলের প্রধানরা বিবৃতি দিয়েছেন।

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে সারা দেশে মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন জায়গায় তার সুস্থতার জন্য মোনাজাত ও দোয়া আয়োজন করা হচ্ছে।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com